preloader

Books

Books by Language
Filter by price
Filter by Language
  • বাংলা
Filter by price
    Books by language
    Books by language

    ----------------------------

    Filter by price

    Curricula Books

    Exam Books

    General Categories

    Ages

    সহজ ভাষায় পাইথন ৩

    Original price was: ৳660.Current price is: ৳528.

    প্রোগ্রামিং একটি শৈল্পিক ব্যাপার, বিনোদনের অপর নাম। এর অমৃতসুধা পান করতে হলে হূদয়ে থাকা চাই আগ্রহ ও তীব্র ভাবাবেগ। কিন্তু বিভীষিকাময় একাডেমিক জীবন আমাদের দেশে প্রোগ্রামিংকে চিরতার মতো তিক্ত করে তুলেছে। অপরদিকে, হাতুড়ে ডাক্তারদের প্যারাসিটামল-তত্ত্ব প্রোগ্রামিংকে করে তুলেছে গোলকধাঁধার মতো। আর সিনট্যাক্সের গ্যাঁড়াকল? সে যেন কাটা ঘায়ে নুনের ছিটা।
    প্রোগ্রামিং শেখা হওয়া উচিত সহজ, সরল ও আনন্দদায়ক। একটা কাজের সঙ্গে যখন আনন্দ যোগ হয়, তখন সেই কাজটা আমাদের মস্তিষ্ক অনেক দ্রুত গ্রহণ করতে পারে। এমনিতে পাইথন খুবই সহজবোধ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু শেখার মাধ্যমটাও তো মজার হওয়া চাই। এ দিকটাতেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই বইয়ে।
    এটি কোনো পাঠ্য বই নয়, এটি হচ্ছে পাইথন নিয়ে পাইথনের জন্য লেখা এক রহস্যোপন্যাস। এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রোগ্রামিংয়ের অপার সৌন্দর্য আর নিগূঢ় রহস্যের হাতছানি। এবার শুধু সমাধান করতে হবে সেই রহস্যের।

    গল্পে স্বল্পে প্রোগ্রামিং

    Original price was: ৳200.Current price is: ৳160.

    প্রোগ্রামিং প্রমাণ করে ব্যক্তিটির বিশ্লেষণী ক্ষমতা আছে, ধৈর্য আছে, একাগ্রতা আছে, ইচ্ছা আছে; সর্বোপরি সমস্যা সমাধান করার সক্ষমতা আছে। অতএব প্রোগ্রামারের লেখা প্রোগ্রামটিই তার সার্টিফিকেট। মাইক্রোসফট, গুগল কিংবা ফেসবুকের মতো বড় কোম্পানির জন্য কাজ করেন এ রকম অনেকেই আছেন, যাদের কখনোই কোনো সার্টিফিকেট ছিল না; অসংখ্য ছোট ছোট কোম্পানির কথা তো বাদই দিলাম। অতএব কারও কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার চেয়ে, নিজের কাছ থেকেই নিজের সার্টিফিকেট অর্জন করা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের চেয়ে বড় কোনো সার্টিফিকেট নেই।’
    ‘একবার এক মা তার প্রোগ্রামার ছেলেকে দোকানে পাঠিয়েছে ডিম কিনে আনার জন্য। মা বলে দিয়েছেন, পুত্র, তুমি যখন বাইরে থাকবে, তখন বাসার জন্য ডিম কিনো। মায়ের সে প্রোগ্রামার ছেলে আর কোনো দিন বাসায় ফিরে আসেনি। কেন ফিরে আসেনি, সেটা বুঝতে হলে প্রোগ্রামিংয়ে ব্যবহৃত লুপের ধারণা থাকা প্রয়োজন।
    ‘প্রোগ্রামিং চিন্তা করতে শেখায়, যৌক্তিক হতে শেখায়, কোন অবস্থায় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, কোন কোন দিকে নজর রাখতে হবে, তা নিয়ে ভাবতে শেখায়। প্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় আনন্দ সৃষ্টিশীলতার আনন্দ, নিজের কল্পনায় থাকা যৌক্তিক চিন্তাধারাকে মনের মতো করে অনবদ্য এক বাস্তবে রূপ দেওয়ার আনন্দ।

    বাবুদের জন্য প্রোগ্রামিং

    Original price was: ৳240.Current price is: ৳192.

    বাবুদের জন্য প্রোগ্রামিং বইটি বাবুদের প্রোগ্রামিং শেখার যাত্রাকে যেমন করবে সহজ ঠিক তেমনই করবে আনন্দময়।
    বইটির ভেতরে দেওয়া মজার মজার সব প্রবলেম সলভ করে তারা প্রোগ্রামিংয়ের মৌলিক এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকের (ভ্যারিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, অ্যালগরিদম ও ফ্লোচার্ট) সাথে পরিচিত হবে।
    বইটির ভেতরে দেওয়া সমস্যাগুলোর সমাধান তারা নিজে থেকে চিন্তা করে খোঁজার চেষ্টা করবে।
    ফলে তাদের লজিক বিল্ডিং এবং প্রবলেম সলভিং স্কিলস ছোট থেকেই বৃদ্ধি পেতে শুরু করবে। এতে করে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং তারা উদ্ভাবনী মানুষ হিসেবে বেড়ে উঠবে।

    পাইথন প্রোগ্রামিং 3.10

    Original price was: ৳380.Current price is: ৳304.

    বর্তমান যুগটা তথ্যপ্রযুক্তির। ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, সফটওয়্যার, ডেটা এনালাইসিস— এই শব্দগুলো এখন হয়ে গেছে আমাদের নিত্যদিনের জীবনের অংশ। এই সবই সম্ভব হচ্ছে প্রোগ্রামিংয়ের কারণে। আর প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়। তেমনই এক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পাইথন। ১৯৯১-এ প্রথম রিলিজ পাওয়া এই ল্যাংগুয়েজটি বর্তমান সময়ে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিনিয়ত বাড়ছে এর ব্যবহার। সর্বশেষ হিসাব অনুযায়ী, পাইথন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পাইথনে জ্ঞান রাখা মানুষের চাহিদাও তাই বাড়ছে দিনকে দিন।

    পাইথন নিঃসন্দেহে অসাধারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে কেউ পাইথন প্রোগ্রামিং শিখে সহজে ক্যারিয়ার গড়তে পারবে। কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্যও পাইথন দারুণ একটা ল্যাঙ্গুয়েজ। এই বইটাতে পাইথন প্রোগ্রামিংয়ের মূল ধারণাগুলো খুব সহজ ভাষায় লেখা হয়েছে যেন স্কুল-কলেজ বা ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাজে লাগে। চেষ্টা করা হয়েছে পাইথন প্রোগ্রামিংয়ের একদম প্রাথমিক বিষয়গুলো থেকে শুরু করে কিছু প্রায়োগিক দিক সম্পর্কে পাঠককে ধারণা দেওয়ার। বইটি পাঠককে পাইথন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলো খুব সহজে জানতে ও বুঝতে সাহায্য করবে।

    অ্যালগরিদম ডিজাইন

    Original price was: ৳375.Current price is: ৳300.

    অ্যালগরিদমের মতো একটি বিষয়কে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। এ বইতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তার সব কয়টার ওপরেই একেকটা পৃথক বই লেখা সম্ভব এবং লেখাও আছে এমনসব বই। এই বই থেকে যে কেউ শুধু সমস্যার সমাধান করা ও অ্যালগরিদম ডিজাইনের সম্পর্কে একটা ধারণা পাবেন।
    যেকোনো বিষয়কে গাণিতিকভাবে চিন্তা করার সামর্থ্য অর্জন করার জন্য এবং গণিতের মৌলিক ধারণাগুলো— যেগুলো ছাড়া পুরো মহাবিশ্বই অচল— এই বইতে সে বিষয়গুলো খুবই সুন্দরভাবে প্রয়োগসহ ব্যাখ্যা করা হয়েছে।

    অল্প কথায় সি প্রোগ্রামিং

    Original price was: ৳420.Current price is: ৳336.

    ২০২৪-এ এসেও কেন সি? একজন ভালো প্রোগ্রামার কখনো এক ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থাকে না; বরং একাধিক ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আইডিয়া থাকতে হয় তার। কেবল বেসিকই না, জানতে হয় খুঁটিনাটি অনেক কিছু। কেবল প্রায়োগিক দিকগুলোই না, জানা থাকতে হয় থিওরিটিক্যাল তথা তাত্ত্বিক দিকগুলোও। এই বইয়ে সংক্ষিপ্ত, সহজ ও সাবলীল ভাষায় সি প্রোগ্রামিংয়ের এই দুটি দিকই শেখানো হয়েছে। পাশাপাশি বইটিতে এমন কিছু নতুন বিষয়ও যুক্ত করা হয়েছে যেগুলো নবিশদের কেবল বেসিকেই সীমাবদ্ধ রাখবে না, পরবর্তী ধাপে যাওয়ার পথটাও দেখিয়ে দেবে।

    সবার জন্য GO প্রোগ্রামিং

    Original price was: ৳267.Current price is: ৳214.

    সবার জন্য GO প্রোগ্রামিং’ বইটি GO প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগ্রহী যে-কারো জন্য একটি আদর্শ স্টার্টিং কিট। হাতেকলমে উদাহরণের পাশাপাশি প্রতিটি টপিকের উপরে খুব ভালো ও মৌলিক ধারণা দেওয়া হয়েছে। কেউ যদি প্র্যাক্টিসের মাধ্যমে GO প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মৌলিক বিষয়গুলো বুঝতে চায় তবে এই বইটি তার জন্য।

    তাপস অধিকারী

    সহ-প্রতিষ্ঠাতা, CreoWis Technologies

    সহজ ভাষায় অ্যালগরিদম

    Original price was: ৳280.Current price is: ৳224.

    এক কথায় বলতে হলে, একদম বিগিনারদের জন্য এক অসাধারণ খণ্ডাংশ এই বইটি। যাদের প্রোগ্রামিং নিয়ে ন্যূনতম জ্ঞান আছে, তারাও অনায়াসে এই বইয়ের আদি-অন্ত উদ্ধার করে ফেলতে পারবেন। নো ডাউট!
    একটি সত্যি কথা কি জানেন? গুগোল-ফেসবুক যারা বানিয়েছেন, তারাও কিন্তু একটা সময় আমার-আপনার মতোই একজন জিরো লেভেলের প্রোগ্রামার ছিল। প্রোগ্রামিং জানার জন্য কম্পিউটারের খুঁটিনাটি সম্পর্কে যে খুব আহামরি কিছু জানা লাগে, এই কথাটিই ভুল। শুনে অবাক হবার কিছু নেই। ব্যাপারটা একদমই সত্যি। তবে আপনার থাকা চাই প্রোগ্রামিংয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর নিজেকে সময় দেওয়া। প্রোগ্রামিংয়ে ‘শুরু থেকে গুরু’ তখনই হতে পারবেন যখন আপনি প্রোগ্রামিংয়ের পেছনে ‘লেগে’ থাকবেন। এই ‘লেগে থাকা’-টাই আপনাকে গুগোল-ফেসবুক থেকেও আরো অনেক বেশি ওপরে নিয়ে যেতে সক্ষম।
    তবে অ্যালগরিদমের কথা এলেই সবাই পাশ কাটিয়ে চলে যেতে চান। এই বইটি লেখার প্রধান উদ্দেশ্যই ছিল এই পালিয়ে বেড়ানো মানুষগুলোর মনে অ্যালগরিদমের ভালোবাসা পৌঁছিয়ে দেওয়া। বানিয়ে বলছি না; বইটি শুরু করুন— কিছুক্ষণ পর আপনি নিজেই নিজেকে বলবেন, ‘একটু সময় দিলেই আমি পারব!’

    আরডুইনোতে হাতেখড়ি

    Original price was: ৳320.Current price is: ৳256.

    বিশ্বব্যাপী আইওটি বা ইন্টারনেট অফ থিংস এখন একটি বড় ও সম্ভাবনাময় প্রযুক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের পিছনে আইওটির একটি বড় অবদান আছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদেরও এগোনো উচিত। সেক্ষেত্রে শুরুটা করা প্রয়োজন একেবারে গোড়া থেকেই। আইওটি-র প্রথম পাঠ হওয়া উচিত আরডুইনো থেকেই। তাছাড়া, বিশ্বব্যাপী আলোচিত শব্দ রোবোটিক্স শেখার শুরুটাও হতে পারে এই আরডুইনো থেকেই।
    এই বইটা প্রায় সবার জন্য। বিশেষভাবে লেখা হয়েছে স্কুল-কলেজের ছেলেমেয়েদের কথা মাথায় রেখে। বইটি প্রথম প্রকাশের দিন বইমেলাতে মুনেম যখন আমাকে বলে, ‘আমি যখন আরডুইনো নিয়ে কাজ শুরু করি তখন আমার মনে হয়েছে, যদি স্কুলে থাকতে এটির কথা জানতে পারতাম তাহলে স্কুল-জীবনটা না জানি আরও কত সুন্দর হতো! তখন থেকেই ভেবেছি, স্কুলের ছেলে-মেয়েদের জন্য আরডুইনোর একটা বাংলা বই লিখে ফেলতে হবে।’
    আমার মনে পড়ল, রুবাই সেভেন-এ থাকতেই আরডুইনো নিয়ে কাজ করেছে, সেটা সে ঢাকার ছেলে বলে। সারাদেশের হাজারো রুবাইদের জন্য বাংলা ভাষাতে যেমন বই দরকার তেমনি দরকার সেই বই তাদের কাছে পৌঁছানো।
    শুয়ে শুয়ে পড়ার বই এটি নয়। এটি হাতে-কলমে পড়ার বই। প্রথম দিন থেকেই কিন্তু কাজে লেগে যেতে হবে। মুনেম, দিনা আর রুহুলের মতো আমারও মনে হয়, ‘স্কুলপড়ুয়া থেকে শুরু করে সকল বয়সী শিক্ষার্থীদের মাথায় প্রোগ্রামিং আর আরডুইনোর পোকা ঢুকিয়ে দিলে আমরা শীঘ্রই একটা দারুণ বিপ্লব ঘটিয়ে ফেলতে পারব।’
    — মুনির হাসান

    প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী

    Original price was: ৳420.Current price is: ৳336.

    অনুজপ্রতিম ঝংকার মাহবুবের সাথে আমার পরিচয় বছর কয়েক আগে, শিক্ষক.কমে একটি কোর্স পড়ানোর সময়। অবাক হয়ে খেয়াল করলাম, ওর এই কোর্সটা তুমুল জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে। কিন্তু কেন? ছাত্র হয়ে আমিও ঢুকে গেলাম ওর কোর্সে আর অবাক হয়ে খেয়াল করলাম, যেকোনো কঠিন খটোমটো টেকনিক্যাল বিষয়কেও কতটা মজাদার করে পড়ানো সম্ভব!
    ঝংকারের এবারের প্রজেক্ট হলো প্রোগ্রামিংকে সহজ-সরল ভাষায় বোঝানো আর সে এ বিষয়টা নিয়ে লিখছে, তাতে কম্পিউটারবিজ্ঞানী ও শিক্ষক হিসেবে আমি যারপরনাই আনন্দিত… প্রোগ্রামিংয়ের মতো দরকারি জিনিস আমরা যখন পড়েছিলাম, তখন অনেক সময় ভেবেছি আরেকটু যদি ইন্টারেস্টিং করে লেখা একটা বই পেতাম, কত মজাই না হতো প্রোগ্রামিং শেখার সেই সময়টা!
    ঝংকারের প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী বইটা পড়তে গিয়ে আমি সেই আনন্দটা পেয়েছি— গল্পের মাধ্যমে এমনভাবে বইটা লেখা, পড়ে মনে হয় চোখ বুজলেই যেন দেখতে পাব, পাঠকের সামনে দাঁড়িয়ে ঝংকার গভীর মমতায় শেখাচ্ছে প্রোগ্রামিং। ঝংকারের এ বইটি পড়তে গিয়ে পুরোটা সময় সেই প্রথম প্রোগ্রামিং শেখার সময়টার মতো আনন্দ পেয়েছি, টানটান উত্তেজনা, হাসি আর মজার মাঝে ঝংকার যেভাবে প্রোগ্রামিং শিখিয়ে দিচ্ছে এ বইয়ে, হয়তোবা বাংলায় সেভাবে আগে কেউ লেখেনি। আমার দৃঢ় বিশ্বাস, এই বইটা বাংলাদেশের কিশোর, তরুণ বয়সীর কাছে প্রোগ্রামিংকে খটোমটো যান্ত্রিক কিছু নয়— আনন্দময় মজাদার একটা কাজ হিসেবে তুলে ধরবে আর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে প্রোগ্রামিংয়ের বর্ণিল জগৎ।
    ড. রাগিব হাসান
    কম্পিউটারবিজ্ঞানী
    সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহাম