Books

Books by Language
Filter by price
Filter by Language
  • বাংলা
Filter by price
    Books by language
    Books by language

    ----------------------------

    Filter by price

    Curricula Books

    Exam Books

    General Categories

    Ages

    ভয়াল – রায়হান মাসুদ – অনুজ প্রকাশন

    Original price was: ৳320.Current price is: ৳220.

    ভয়ালের ফ্লাপঃ
    কারা ওরা? পরিত্যক্ত স্কুলটাতে প্রতিরাতে কাদের পানি খেতে চাওয়ার কাতর অনুরোধ  শোনা যায়? রাজু ভাইয়ের কি হল, কোমরের তাবিজ খুলে দেবার পর তাঁর স্ত্রীর নিখোঁজ  হয়ে যাবার রহস্যটা কি? আরবের লোক হয়েও আবু জাহেরের বালির সাগরে কিসের এত ভয়,  তার ছেলের এখানে হারিয়ে যাওয়াই কি এর কারণ? কে সেই রহস্যময় লেখক, যার গল্পের  খুনের বর্ণনার সাথে গল্প প্রকাশিত হবার একদিন আগের খুন হওয়া লাশের পোস্ট  মর্টেম রিপোর্ট হুবহু মিলে যায়? বরিশালের সেই আরবান লিজেন্ড একপেয়ে পেত্নীটা  বাচ্চা চুরি করে কি করে? নির্মাণাধীন বিল্ডিং যাতে ভেঙে না পড়ে, সেজন্য এ কোন  বিভীষিকার কাছে নরবলি দেয় বাড়ির মালিক? সেই অভিশপ্ত ব্রিজটায় কেন প্রতিবছর ঠিক  ৪৯ জন মানুষই মারা যায়? পুরনো মন্দিরটা নিয়ে স্মাগলিংয়ের পরিকল্পনা করা  দুর্বৃত্তদের হুমকি দিল কে? মেহেদির পিছনে লাগা অপার্থিব জিনিসটা আসলে কি চায়?  ডাঃ ইউসুফকে পোড়ামুখো অশরীরীটা কেন বারবার দেখা দিয়ে তার সিনিয়রকে খুন করতে  প্ররোচিত করে? তেরো বছর পরপর ও কে ফিরে আসে বারবার, কিসের ওর এত ক্ষুধা? হাফসা  প্রেগন্যান্ট হলেই কে প্রতিরাতে ওর পাঁচ তলা ফ্লাটের বাইরের বারান্দায় নক করে  বারবার? সাংবাদিক জহির ভুয়া তান্ত্রিক ধরার স্টিং অপারেশনে নেমে এ কার  মুখোমুখি হল?১৩টা ভয়ংকর আরবান লিজেন্ড এবং লৌকিক ও পরলৌকিক সত্য ঘটনা নিয়ে চলে এল নতুন  ভৌতিক এন্থলজি সিরিজ ভয়াল। পাঠক, তৈরি তো, কিছু বিভীষিকাময় ইউনিক কাহিনীর মধ্য  ডুব দিতে? কথা দিচ্ছি, অতি দুঃসাহসী কেউ যদি ভয় নাও পান, হলফ করে এতটুকু বলতে  পারবেন, এধরণের গল্প কখনো পড়েন নি, এই গল্পের অভিজ্ঞতাও কখনো পান নি।

    বান্ধাজিন – রুজহানা সিফাত – উপকথা প্রকাশন

    Original price was: ৳267.Current price is: ৳210.

    বান্ধাজিন অনলাইনে লেখা জনপ্রিয় গল্প যেটা বইতে শেষ করেছি।বক্তার দাদীর তাকতুক জিন ঘটিত বিষয় গুলো শেষ পর্যন্ত তার নিজের ঘাড়ে চেপে বসে। জিন বাড়িতে বন্দী থাকে। তার আসেপাশে ঘুরে বেড়ায়। শেষ পর্যন্ত কি হয় তার জীবনে? দ্বিতীয় গল্প হলো কয়লার পাহাড়। যেটা আরেকটা জিনের গল্প। জিনেদের দেশ কয়লার পাহাড়ে পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয় দুজন নারীকে। যাদের বলা হয় তারা মানুষ নয় ,জিন! কিন্তু একজন নারি প্রতিবাদ করে। সে বলতে চায় সে মানুষ ।আর এট প্রমানের জন্য সাইকোলোজিস্ট আসাদ চৌধুরীর সরনাপন্ন হয়। তারপর কি হলো সেটা গল্পটি পড়লেই জানবেন তৃতীয় গল্প হলো জঙ্গলবাড়ি মহিলা হোস্টেল যেটা অতি মাত্রায় রহস্যময়।  আর চতুর্থ গল্প আমার বন্ধু পিশাচ যেখানে ক্লাসে ভর্তি হওয়া একটা পিশাচের গল্প আছে। ভুতের গল্প যারা ভালোবাসেন বইটি তাদের জন্য। আশা রাখি আশাহত হবেন না।

    পুতুল নাচের ইতিকথা

    270

    মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নাম। ত্রিশের দশকে বাংলা কথাসাহিত্যে কল্লোল নামে যে নতুনধারার সূচনা ও ব্যাপ্তি ঘটে মানিক বন্দ্যোপাধ্যায় সে ধারার একজন শক্তিমান লেখক। কল্লোলের এ নবতর ধারা মানবজীবনের উচ্ছ্বসিত রোমান্স কিংবা রোমান্টিক ভাবোচ্ছ্বাস নয়, নিঃসঙ্গতা ও নির্জনতায় মানুষের অন্তহীন অন্তক্রন্দন। এ ধারা মানুষের গভীর ও গোপন আত্মক্ষরণ, মানবিক জৈবচেতনার অদম্য প্রকাশ। এ ধারায় মানুষের উদ্ভট ও অস্বাভাবিক হৃদয়বৃত্তি এবং শ্রেণি-শোষণের বিরুদ্ধে সংগ্রামের জ্বলন্ত প্রকাশ ছিল বলেই তাঁর উপন্যাস মানুষের অবদমিত আত্মার দীর্ঘ ও মানবিক মুক্তির পাথেয়। এই মৌলিক অবদানের জন্য বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে আছেন স্মরণীয়, বরণীয়।

    হে নিকটতম আত্মা – রিয়াজুল আলম শাওন

    Original price was: ৳280.Current price is: ৳195.

    এই বইটা পড়লে জানতে পারবেন কাহিনির পরতে পরতে কীভাবে ভয় লুকিয়ে থাকে। যে ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কিন্তু পড়া থামানো যায় না, জানার আগ্রহ কমে না এতটুকু। এই বইটা পড়লে আরও জানতে পারবেন কীভাবে বৃদ্ধা মহিলা হাতুড়ি দিয়ে আঘাত করে দুলে দুলে হাসে, কীভাবে পোকাগুলো ঠুকরে ঠুকরে খায় মানব শরীর, মানুষের কলিজা খেতে কতটা মজা লাগে। আরও জানতে পারবেন, ভয়ের গল্পেও কতটা চমক থাকতে পারে, কতটা রুদ্ধশ্বাস অপেক্ষা থাকতে পারে।

    রক্তক্ষরণ – মোঃ মজিবুর রহমান

    Original price was: ৳300.Current price is: ৳210.

    রক্তক্ষরণ - মোঃ মজিবুর রহমান

    বিজনপুরের রেশমিচুড়ি – হামীম কামরুল হক

    Original price was: ৳380.Current price is: ৳265.

    প্রতিটি মানুষই আশ্চর্য এক খনি । কত না গল্পে গাথায় অশেষ অতল তার বিস্তার । কত দিক থেকে ফিরে ফিরে বারবার দেখেও দেখা শেষ হয় না । নিজের সবচেয়ে কাছের মানুষটাও যে কত কত বিস্ময়ের আধার-তা আমরা নিত্য ভুলে থাকি । ’বিজনপুরের রেশমিচুড়ি’র চৌদ্দটি গল্পই পরতে পরতে খুলে দেখিয়েছে জীবনের সেই সব গহীন গহন বাস্তবতা - যা সমকালকে কেন্দ্র করে  রচিত হলেও চিরকালের মাত্রাটি স্পর্শ করেছে 

    বেগম রোকেয়া নারীজাগরণের অগ্রদূত – কামাল হোসাইন

    Original price was: ৳280.Current price is: ৳195.

    বাঙালি মুসলমান সমাজ যখন সামাজিক কুসংস্কার ও ধর্মীয় প্রতিবন্ধকতায় আবদ্ধ ছিল; আর সে সময়ের নারীসমাজের শিক্ষার আলো নিয়ে এসেছিলেন নারীজাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ।

    অনুভূতির বির্বতন -নাঈম রাহাত

    Original price was: ৳200.Current price is: ৳140.

    অনুবন্ধ

    অনন্তকাল ভেসে যেদিন হাওয়ায় মিশেছিল চোখ, সেদিন খুঁজেছিলাম প্রশান্তি কোনো এক গহীনে। যে চোখ হয়তো মায়াবী নয়তো দিশেহারা।

    দাঁত ও মুখের রোগ – ডা. মো. ফারুক হোসেন

    Original price was: ৳350.Current price is: ৳245.

    শরীরের সাথে দাঁত ও মুখের রোগের যোগসূত্র রয়েছে। শরীরের বিভিন্ন সিস্টেমিক রোগে দাঁত ও মুখের নানাবিধ সমস্যা পরিলক্ষিত হয়। এসব ক্ষেত্রে দাঁত ও মুখের চিকিৎসা কিছু নিয়মনীতি অনুসরণ করে সম্পন্ন করতে হয়। ওষুধ সেবনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা জরুরি যা সাধারণ জনগণের এখনো অজানা।


      পাঁচটি সেরা গোয়েন্দা কাহিনি একত্রে ( ১,২,৩,৪,৫ ও ৬) প্যাকেজ – রকিব হাসান

      Original price was: ৳2,400.Current price is: ৳1,555.

      বিখ্যাত সাহিত্যিক রকিব হাসান এর গোয়েন্দ সিরিজ পাঁচটি সেরা গোয়েন্দা কাহিনি একত্রে ( ১,২,৩,৪,৫ ও ৬) প্যাকেজ ।