Books by language
----------------------------
Curricula Books
- ● AS/A Level - Cambridge
- ● AS/A Level - Edexcel
- ● Grade 1
- ● Grade 2
- ● Grade 3
- ● Grade 4
- ● Grade 5
- ● Grade 6
- ● Grade 7
- ● Grade 8
- ● KG 2
- ● Play, Nursery & KG 1
- ● O Level - Cambridge
- ● O Level - Edexcel
- ● প্রাক-প্রাথমিক
- ● প্রথম শ্রেণি
- ● দ্বিতীয় শ্রেণি
- ● তৃতীয় শ্রেণি
- ● চতুর্থ শ্রেণি
- ● পঞ্চম শ্রেণি
- ● ষষ্ঠ শ্রেণি
- ● সপ্তম শ্রেণি
- ● অষ্টম শ্রেণি
- ● নবম-দশম
- ● একাদশ-দ্বাদশ
Exam Books
Faculty & Department Books
- ● Accounting
- ● Anthropology
- ● Apparel Mnf & Tech.
- ● BBA
- ● Bengali
- ● Botany
- ● Chemistry
- ● Computer Science
- ● Economics
- ● Electronics & Communication
- ● Engineering and Technology
- ● English
- ● Fashion Design & Tech.
- ● Finance & Banking
- ● Geography & Environment
- ● History
- ● Home Economics
- ● Hospitality Management
- ● Information Sc. & Library Mgt.
- ● Islamic History & Culture
- ● Islamic Studies
- ● Knitwear Mnf. & Tech.
- ● Law
- ● Management
- ● Marketing
- ● Mathematics
- ● Physics
- ● Political science
- ● Psychology
- ● Philosophy
- ● Public Administration
- ● Social Work
- ● Sociology
- ● Statistics
- ● Zoology
General Categories
Ages
দেশে বিদেশে
৳425 Original price was: ৳425.৳339Current price is: ৳339.
5 in stock
“দেশে বিদেশে” বইটি লেখক সৈয়দ মুজতবা আলীর রচিত একটি অনুবাদক উপন্যাস। এটি একটি গল্পের মাধ্যমে পাঠকদের একটি চিত্র প্রদর্শন করে, যেখানে মুসলিম সমাজের সঙ্গে একটি হিন্দু পরিবারের নানা দুর্ধর্ষ এবং বৈপর্য নিয়ে যে দীর্ঘসুখী দশার ভিত্তিতে তাদের জীবন পরিচালনা করা হয়েছে। এটি একটি উপন্যাস যা পাঠকদেরকে ধর্ম, সমাজ, রাজনীতি, সহিংসতা, ও মানবিক সহমর্মিতা এবং অপরাধের বিরুদ্ধে অপরাধীর প্রতি সাহানুভুতি উপস্থাপন করে। প্রধান চরিত্রগুলির মধ্যে একজন শিক্ষার্থী, তার পরিবার, ও তাদের সাথে তাদের সম্পর্ক নিয়ে এই উপন্যাস নির্মিত। পাঠকদেরকে এই উপন্যাস দ্বারা সামাজিক অবস্থার নির্বাচন এবং পারিভাষিক সম্পর্কের সাথে সাথে নিজের অন্তরস্থিতি বা আলোচনা করা হয়।
| Weight | 0.5 kg |
|---|---|
| Written_By | সৈয়দ মুজতবা আলী |
| Publisher | বিশ্বসাহিত্য কেন্দ্র |
| Book Type | Non-Fiction |
| Categories | Biography & Memoir |
| Ages | 14+ |
| Language | বাংলা |
| Pages | 224 |
| Printing Remarks | Standard Print |
‘দেশে বিদেশে’ বইটির কিছু অংশঃ
এক চাঁদনি থেকে নসিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইয়োরোপিয়ন থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত।
হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বললে, ‘এটা ইয়োরোপিয়নদের জন্য।’
আমি গাঁক গাঁক করে বললুম, ইয়োরোপিয়ন তো কেউ নেই। চল, তোমাতে-আমাতে ফাকা গাড়িটা কাজে লাগাই।’
এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের অন্ত্যদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়; ইংরেজি শব্দের প্রাদেশে জোর দিয়ে কথা বললে সায়েবি ইংরেজি হয়।’ অর্থাৎ পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো— সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরি নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিব, কাজেই আমার ইংরেজি শুনে ভারি খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল। কুলিকে ধমক দেবার ভার ওরি কাঁধে ছেড়ে দিলুম। ওদের বাপখুড়ো, মাসিপিসি রেলে কাজ করে- কুলি শায়েস্তায় ওরা ওয়াকিফহাল।
কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুবসে আসছিল। এতদিন পাসপোর্ট জামাকাপড় যোগাড় করতে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হল সেটা অত্যন্ত কাপুরুষজনোচিত— মনে হল, আমি একা।
ফিরিঙ্গিটি লোক ভালো। আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, ‘এত মনমরা হলে কেন? গোয়িঙ ফার?’
দেখলুম বিলিতি কায়দা জানে। ‘হোয়ার আর ইউ গোয়িঙ?’ বলল না। আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার চোদ্দ আনা এক পাদরি সায়েবের কাছ থেকে।
সায়েব বুঝিয়ে বলেছিলেন যে, ‘গোয়িঙ ফার?’ বললে বাধে না, কারণ উত্তর দেবার ইচ্ছা না থাকলে ইয়েস’ ‘নো’ যা-খুশি বলতে পার— দুটোর যে কোনও একটাতেই উত্তর দেওয়া হয়ে যায়, আর ইচ্ছে থাকলে তো কথাই নেই। কিন্তু ‘হোয়ার আর ইউ গোয়িঙ’ যেন ইলিসিয়াম রো’র প্রশ্ন ফাঁকি দেবার জো নেই। তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায়।
General Enquiries
There are no enquiries yet.
Related Books
Know My Name The Survivor Of The Stanford S E X U A L Assault Case Tells Her Story
Think Like A Monk: The Secret Of How To Harness The Power Of Positivity And Be Happy Now
Featured Books
Importent Links


Reviews
There are no reviews yet.