Filter by price
    Books by language

    ----------------------------

    Curricula Books

    Exam Books

    General Categories

    Ages

    কম্পিউটার প্রোগ্রামিং – দ্বিতীয় খণ্ড

    Original price was: ৳255.Current price is: ৳211.

    5 in stock

    আমার কম্পিউটার প্রোগ্রামিং (যেটি পরবর্তী সময়ে কম্পিউটার প্রোগ্রামিং ১ম খণ্ড নামে প্রকাশ করা হয়) বইটি প্রকাশ হওয়ার পরে দেখতে দেখতে পাঁচ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেল। এই সময়ে আরও বেশ কয়েকটি বই লিখলেও কম্পিউটার প্রোগ্রামিং ২য় খণ্ড লেখার কাজ অনেক ধীরগতিতে হয়েছে। শেষ পর্যন্ত বইটি আলোর মুখ দেখতে যাচ্ছে। আশা করি, ১ম খণ্ড পড়ার পরে এই বইটিকে ঘিরে শিক্ষার্থীদের যেই প্রত্যাশা, সেটি পূরণে বইটি সক্ষম হবে। আমি সবসময় মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের দিকে জোর দেই। কারণ কারও বেসিক খুব ভালো থাকলে সে বহুদূর যেতে পারবে। তাই এই বইতেও প্রোগ্রামিংয়ের মৌলিক কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। ১ম খণ্ডের মতো, এই বইতেও প্রোগ্রামিং ভাষা হিসেবে সি ব্যবহার করেছি। এই বইটি পড়ার পরে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞান যেমন বাড়বে, তেমনি সি প্রোগ্রামিং ভাষায় দক্ষতাও বৃদ্ধি পাবে।

    Weight0.5 kg
    Written_Byতামিম শাহরিয়ার সুবিন
    Publisherদ্বিমিক প্রকাশনী
    Book TypeNon-Fiction
    CategoriesMaths & Programming
    Ages15+
    BindingPaper Back
    Edition2016
    Isbn9789849216421
    Languageবাংলা
    Pages180
    Printing RemarksStandard Print
    SKU: AXDBS0625 Category: Tag:

    বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের গড়পড়তা মান বৃদ্ধিতেও বইটি অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস। বইটির জন্য অনেক ছেলেমেয়ে আমাকে তাড়া দিয়েছে, ইমেইল করে, ফেসবুকে পোস্ট করে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। বইটি রিভিউ করেছেন শাহরিয়ার মঞ্জুর, শহীদুল ইসলাম (সুমন), মীর ওয়াসি আহমেদ ও তাহমিদ রাফি। তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাহমিদ রাফি বইটির সম্পাদনা ও পেজ মেকাপের কাজটি করেছে। সেই সঙ্গে কিছু কিছু অংশে বিস্তারিত তথ্য যুক্ত করেছে, আর ডিবাগিং অধ্যায়টিও তার লেখা। এজন্য সে বিশেষ ধন্যবাদ প্রাপ্য। আর বই লেখার সময়কালে আমার পুত্র আরাভের দেখাশোনার কাজটি পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আমার লেখার সময় বের করে দেওয়ার জন্য আমার স্ত্রী পারমিতাকেও অসংখ্য ধন্যবাদ। পাঠকের চোখে কোনো ভুলত্রুটি কিংবা অসঙ্গতি ধরা পড়লে আমাকে ইমেইল করার অনুরোধ রইল, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব।

    Reviews

    There are no reviews yet.

    Be the first to review “কম্পিউটার প্রোগ্রামিং – দ্বিতীয় খণ্ড”

    Your email address will not be published. Required fields are marked *

    ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে -৬০-টাকা। এর বাইরে ৯০-টাকা সারা বাংলাদেশের যেকোনো জায়গায়।

    বিদ্র: বইয়ের মোট ওজন ১ কেজী + হলে প্রতি কেজীতে ২০-টাকা করে যোগ হবে।

    No more offers for this product!

    General Enquiries

    There are no enquiries yet.

    Importent Links