আমার অবিশ্বাস
আমার অবিশ্বাস Original price was: ৳300.Current price is: ৳239.
Back to products
প্যারাডক্সিক্যাল সাজিদ -২
প্যারাডক্সিক্যাল সাজিদ -২ Original price was: ৳390.Current price is: ৳311.
Filter by price
    Books by language

    ----------------------------

    Curricula Books

    Exam Books

    General Categories

    Ages

    নফসের বিরুদ্ধে লড়াই

    Original price was: ৳200.Current price is: ৳160.

    5 in stock

    নিজের ইচ্ছা, দুর্বলতা বা নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে সংগ্রামের উপর ফোকাস বোঝায়। এটি একটি স্ব-সহায়ক বই, একটি দার্শনিক অন্বেষণ, বা সাহিত্যের একটি কাজ যা মানব প্রকৃতির জটিলতা এবং স্ব-শৃঙ্খলা এবং ব্যক্তিগত বৃদ্ধির চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করে।

    অনুরূপ থিম সহ বইগুলি প্রায়শই পাঠকদের তাদের অভ্যন্তরীণ সংগ্রামে নেভিগেট করতে এবং আত্ম-সচেতনতা, আত্ম-নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত আত্ম-নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা করতে সাহায্য করার জন্য অন্তর্দৃষ্টি, কৌশল বা বর্ণনা প্রদান করে। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তবে আপনি বইটি অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চিন্তা-উদ্দীপক খুঁজে পেতে পারেন।

    Weight0.5 kg
    Written_Byমাহমুদ বিন নূর
    Publisherরাইয়ান প্রকাশন
    Book TypeNon-Fiction
    CategoriesReligion & Spirituality
    Ages18+
    BindingPaperback
    Edition2021
    Languageবাংলা
    Pages143
    Printing RemarksStandard Print
    SKU: AXDBS0366 Category:

    কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। যাকাত দিতে পারি না। সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই। গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না। পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না। বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন, ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে, কেউ আমাকে শেকলবন্দি করেছে। মনে হয়—আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক-পা দু-পা করে সৎ কাজের উদ্দেশ্যে এগিয়ে যাই! অথচ মনে হয়, পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে। ভেতর থেকে ক্রমাগতভাবে বাধা-বিপত্তি আসছে। অনেকেই বলে—আমি অশ্লীল-খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই! হারাম থেকে বেঁচে থাকতে চাই। গীবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই। নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই। নানান অপকর্ম থেকে মুক্ত থাকতে চাই। কিন্তু, যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয়—কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে। ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয়—তার কাছে আমি পরাজিত। তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই, কে সে? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে, জাহান্নামের তালা খুলছে? সে তো আর কেউ নয়; সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত, লাগামহীন নফস। নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই। নিভু নিভু প্রদীপ থেকে আলো গ্রহণ করতে গিয়েও, বঞ্চিত হতে হয়েছে বহুবার। যখনই কোন নেক কাজ করতে যাই, তখনই সেখানে নফসের বাধা আসে। যখনই অশ্লীলতা থেকে দূরে সরে থাকতে চাই, তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায়। মোটকথা, আমরা যত গোনাহ-ই করছি, বেশিরভাগ নফসের ধোঁকায় পড়েই করছি। শুধু তাই নয়—আজ-ই ফার্স্ট, আজ-ই লাস্ট— নফসের এই প্রধান ধোঁকা আমাদের যে কত ক্ষতি করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর লিখিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে’ বড় শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে, আলহামুলিল্লাহ। যাহোক, গোনাহ থেকে বিরত থাকতে, আর নেক কাজে অগ্রসর হতে সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। নিজের মধ্যে লাগামহীন নফস পুষে কখনো গোনাহ থেকে বিরত থাকা যাবে না। মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি আপনার আমার জন্য খুবই উপকারী হবে, ইন শা আল্লাহ।

    Reviews

    There are no reviews yet.

    Be the first to review “নফসের বিরুদ্ধে লড়াই”

    Your email address will not be published. Required fields are marked *

    ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে -৬০-টাকা। এর বাইরে ৯০-টাকা সারা বাংলাদেশের যেকোনো জায়গায়।

    বিদ্র: বইয়ের মোট ওজন ১ কেজী + হলে প্রতি কেজীতে ২০-টাকা করে যোগ হবে।

    No more offers for this product!

    General Enquiries

    There are no enquiries yet.

    Importent Links